বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৪:২২ পূর্বাহ্ন
এই মাত্র পাওয়া খবর::
উলিপুরে বুধবার ৮ ঘণ্টা বিদ্যুৎ থাক‌বে না যেসব এলাকায় ফুলবাড়ীতে দেশি ছাগলের একসঙ্গে পাঁচ ছানার জন্ম উলিপুরে তিন ইউনিয়ন গঠনের পাশাপাশি নতুন উপজেলা প্রতিষ্ঠার উদ্যোগ কুড়িগ্রামে শিশুদের নিয়ে এনপিবি নিউজের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ফুলবাড়ীতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ২ নেতা গ্রেফতার কুড়িগ্রাম কলেজ মোড়ে আগুনে পুড়ল ৬ দোকান, ক্ষতি ২০ লাখ টাকা উলিপু‌রে নতুন তিন ইউনিয়ন গঠনের প্রস্তাব এমপি সালেহীর ডা. জুবাইদা রহমানের সঙ্গে সাক্ষাৎ ডাচেস অব এডিনবার্গের রাজারহাট স্পোর্টস একাডেমিকে জার্সি ও ফুটবল উপহার কুড়িগ্রাম সদরের বেলগাছা ইউপি নির্বাচনে বিএনপির প্রার্থী মাহবুবুর রহমান  
নোটিশঃ
*** কুড়িগ্রামনিউজ২৪.কম এ আপনাকে স্বাগতম * * * সবার আগে  জেলার খবর জানতে চোখ রাখুন***

উলিপু‌রে নতুন তিন ইউনিয়ন গঠনের প্রস্তাব এমপি সালেহীর

উলিপুর প্রতি‌নি‌ধি
Update : মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ৯:০৭ পূর্বাহ্ন




কুড়িগ্রামের উলিপুর উপজেলায় মণ্ডলেরহাট, বাকরেরহাট ও উমানন্দ নামে তিনটি নতুন ইউনিয়ন গঠনের দাবি জাতীয় সংসদে তুলেছেন কু‌ড়িগ্রাম-৩ আস‌নের সংসদ সদস্য ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী।

জবাবে স্থানীয় সরকারমন্ত্রী জানিয়েছেন, নির্বাচনকালীন প্রস্তুতি ও ভোটার তালিকা হালনাগাদের কারণে ইউনিয়ন পুনর্গঠন ও বিভক্তকরণের কার্যক্রম স্থগিত রাখা হয়েছে।

সোমবার (৯ নভেম্বর) জাতীয় সংসদে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রীর কাছে লিখিত প্রশ্নে এ দাবি জানান কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনের সংসদ সদস্য মাহবুবুল আলম সালেহী।

প্রশ্নে তিনি বলেন, উলিপুর উপজেলায় প্রায় সাড়ে চার লাখ মানুষের বসবাস। উপজেলার ইউনিয়নগুলোর আয়তন ও দূরত্ব বেশি হওয়ায় বিশেষ করে নারী, বয়স্ক ও অসচ্ছল মানুষকে মৌলিক নাগরিক সেবা পেতে ভোগান্তিতে পড়তে হয়। এ পরিস্থিতিতে নাগরিক সেবা সহজ করতে তিনটি নতুন ইউনিয়ন গঠন প্রয়োজন।

প্রস্তাব অনুযায়ী, দুর্গাপুর, বুড়াবুড়ি ও হাতিয়া ইউনিয়নের একাংশ নিয়ে মণ্ডলেরহাট, পৌরসভা এলাকার নির্দিষ্ট অংশ নিয়ে বাকেরহাট এবং তবকপুর ও গুনাইগাছ ইউনিয়নের একাংশ নিয়ে উমানন্দ ইউনিয়ন গঠনের প্রস্তাব করা হয়েছে।

এদিকে, সোমবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে সংসদ সদস্য মাহবুবুল আলম সালেহী জানান, নির্ধারিত সময়সীমা ইতিমধ্যে অতিক্রান্ত হয়েছে। তাই বিষয়টি পুনরায় উত্থাপন করে তিনটি নতুন ইউনিয়ন গঠনে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। উলিপুরের মানুষের দীর্ঘদিনের দাবি পূরণে প্রচেষ্টা অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

উল্লেখ‌্য, কুড়িগ্রাম-৩ (উলিপুর) সংসদীয় আসনে ১৩টি ইউনিয়ন ও একটি পৌরসভা নি‌য়ে গ‌ঠিত। এ আসনে মোট ভোটার তিন লাখ ৬৮ হাজার ৪৭০ জন। তাদের মধ্যে পুরুষ ভোটার এক লাখ ৮৩ হাজার ৬৪ জন এবং নারী ভোটার এক লাখ ৮৫ হাজার ৪০৬ জন।


এই বিভাগের আরও খবর....
Developed by- Ansari IT