বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৪:২২ পূর্বাহ্ন
এই মাত্র পাওয়া খবর::
উলিপুরে বুধবার ৮ ঘণ্টা বিদ্যুৎ থাক‌বে না যেসব এলাকায় ফুলবাড়ীতে দেশি ছাগলের একসঙ্গে পাঁচ ছানার জন্ম উলিপুরে তিন ইউনিয়ন গঠনের পাশাপাশি নতুন উপজেলা প্রতিষ্ঠার উদ্যোগ কুড়িগ্রামে শিশুদের নিয়ে এনপিবি নিউজের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ফুলবাড়ীতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ২ নেতা গ্রেফতার কুড়িগ্রাম কলেজ মোড়ে আগুনে পুড়ল ৬ দোকান, ক্ষতি ২০ লাখ টাকা উলিপু‌রে নতুন তিন ইউনিয়ন গঠনের প্রস্তাব এমপি সালেহীর ডা. জুবাইদা রহমানের সঙ্গে সাক্ষাৎ ডাচেস অব এডিনবার্গের রাজারহাট স্পোর্টস একাডেমিকে জার্সি ও ফুটবল উপহার কুড়িগ্রাম সদরের বেলগাছা ইউপি নির্বাচনে বিএনপির প্রার্থী মাহবুবুর রহমান  
নোটিশঃ
*** কুড়িগ্রামনিউজ২৪.কম এ আপনাকে স্বাগতম * * * সবার আগে  জেলার খবর জানতে চোখ রাখুন***

ফুলবাড়ীতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ২ নেতা গ্রেফতার

ফুলবাড়ী প্রতি‌নি‌ধি
Update : মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ৩:৫৬ অপরাহ্ন




কুড়িগ্রামের ফুলবাড়ীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের দুই নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (৯ নভেম্বর) ‌দিবাগত রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

তারা হলেন- ফুলবাড়ী সদর ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জোবায়দুল পোদ্দার আপন (২২) ও একই কমিটির সহসভাপতি জয়ন্ত কুমার মোহন্ত (৩০)।

আপন উপজেলার চন্দ্রখানা বুদারবান্নী গ্রামের মাসুদ পোদ্দারের ছেলে। জয়ন্ত পূর্ব পানিমাছকুটি গ্রামের মৃত দেবেন্দ্রনাথ মোহন্তের ছেলে।

পুলিশ জানায়, গত আগস্টে উপজেলার বিভিন্ন এলাকায় নাশকতামূলক কর্মকাণ্ডের অভিযোগে ১২ আগস্ট ফুলবাড়ী থানায় সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯ (সংশোধনী ২০১৩)-এর আওতায় একটি মামলা করা হয়। ওই মামলার আসামি হিসেবে তাদের গ্রেফতার করা হয়েছে।

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ হাসান নাইম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, মঙ্গলবার দুপু‌রে তাদের আদালতের মাধ্যমে কুড়িগ্রাম জেলা কারাগারে পাঠানো হয়েছে।##

 


এই বিভাগের আরও খবর....
Developed by- Ansari IT