বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৪:২২ পূর্বাহ্ন
এই মাত্র পাওয়া খবর::
উলিপুরে বুধবার ৮ ঘণ্টা বিদ্যুৎ থাক‌বে না যেসব এলাকায় ফুলবাড়ীতে দেশি ছাগলের একসঙ্গে পাঁচ ছানার জন্ম উলিপুরে তিন ইউনিয়ন গঠনের পাশাপাশি নতুন উপজেলা প্রতিষ্ঠার উদ্যোগ কুড়িগ্রামে শিশুদের নিয়ে এনপিবি নিউজের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ফুলবাড়ীতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ২ নেতা গ্রেফতার কুড়িগ্রাম কলেজ মোড়ে আগুনে পুড়ল ৬ দোকান, ক্ষতি ২০ লাখ টাকা উলিপু‌রে নতুন তিন ইউনিয়ন গঠনের প্রস্তাব এমপি সালেহীর ডা. জুবাইদা রহমানের সঙ্গে সাক্ষাৎ ডাচেস অব এডিনবার্গের রাজারহাট স্পোর্টস একাডেমিকে জার্সি ও ফুটবল উপহার কুড়িগ্রাম সদরের বেলগাছা ইউপি নির্বাচনে বিএনপির প্রার্থী মাহবুবুর রহমান  
নোটিশঃ
*** কুড়িগ্রামনিউজ২৪.কম এ আপনাকে স্বাগতম * * * সবার আগে  জেলার খবর জানতে চোখ রাখুন***

কুড়িগ্রাম কলেজ মোড়ে আগুনে পুড়ল ৬ দোকান, ক্ষতি ২০ লাখ টাকা

স্টাফ রিপোর্টার
Update : মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ৩:৫২ অপরাহ্ন




কুড়িগ্রাম শহরের কলেজ মোড়ে তিনটি ফুলের দোকানসহ ছয়টি দোকান আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। সোমবার (৯ ন‌ভেম্বর) দিবাগত রাত ৩টার দিকে এ ঘটনা ঘটে। এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে ব‌লে জানা গে‌ছে।

জানা যায়, কলেজ মোড়ে অবস্থিত টিনশেডের দোকানগুলোতে রাত ৩টার দিকে আগুন লাগে। এতে তিনটি ফুলের দোকান, দুটি কম্পিউটারের দোকান ও একটি চায়ের দোকান পুড়ে যায়।

কুড়িগ্রাম ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক এনামুল হক বলেন, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। প্রাথমিক তদন্তে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।


এই বিভাগের আরও খবর....
Developed by- Ansari IT