বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন
এই মাত্র পাওয়া খবর::
উলিপুরে বুধবার ৮ ঘণ্টা বিদ্যুৎ থাক‌বে না যেসব এলাকায় ফুলবাড়ীতে দেশি ছাগলের একসঙ্গে পাঁচ ছানার জন্ম উলিপুরে তিন ইউনিয়ন গঠনের পাশাপাশি নতুন উপজেলা প্রতিষ্ঠার উদ্যোগ কুড়িগ্রামে শিশুদের নিয়ে এনপিবি নিউজের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ফুলবাড়ীতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ২ নেতা গ্রেফতার কুড়িগ্রাম কলেজ মোড়ে আগুনে পুড়ল ৬ দোকান, ক্ষতি ২০ লাখ টাকা উলিপু‌রে নতুন তিন ইউনিয়ন গঠনের প্রস্তাব এমপি সালেহীর ডা. জুবাইদা রহমানের সঙ্গে সাক্ষাৎ ডাচেস অব এডিনবার্গের রাজারহাট স্পোর্টস একাডেমিকে জার্সি ও ফুটবল উপহার কুড়িগ্রাম সদরের বেলগাছা ইউপি নির্বাচনে বিএনপির প্রার্থী মাহবুবুর রহমান  
নোটিশঃ
*** কুড়িগ্রামনিউজ২৪.কম এ আপনাকে স্বাগতম * * * সবার আগে  জেলার খবর জানতে চোখ রাখুন***

রাজারহাট স্পোর্টস একাডেমিকে জার্সি ও ফুটবল উপহার

রাজারহাট প্রতি‌নি‌ধি
Update : সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ১০:১৯ অপরাহ্ন




তৃণমূল পর্যায়ে খেলাধুলার প্রসার ও তরুণ খেলোয়াড়দের উৎসাহিত করতে কুড়িগ্রামের রাজারহাট স্পোর্টস একাডেমিকে এক সেট নতুন জার্সি ও দুটি ফুটবল উপহার দিয়েছেন জাতীয় দৈনিক খোলা কাগজের প্রধান বার্তা সম্পাদক সফিকুল ইসলাম সবুজ।

সোমবার (৯ নভেম্বর) বিকেলে রাজারহাট পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে তাঁর পক্ষে খেলোয়াড়দের হাতে উপহারসামগ্রী তুলে দেন প্রেসক্লাব রাজারহাটের সভাপতি ও দৈনিক খোলা কাগজের উপজেলা প্রতিনিধি আব্দুল কুদ্দুস (মাস্টার)।

এ সময় উপস্থিত ছিলেন রাজারহাট পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক রুহুল আমিন, ডিএসবি কর্মকর্তা মহিমিনুল ইসলাম, সাবেক ফুটবলার আতাউর রহমান কাজল, প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক আসাদুর রহমান শিমু এবং একাডেমির প্রতিষ্ঠাতা রেজাউল করিম রেজাসহ স্থানীয় ক্রীড়ামোদীরা।

বক্তারা বলেন, তরুণ প্রজন্মকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। তৃণমূল থেকে খেলোয়াড় তৈরিতে রাজারহাট স্পোর্টস একাডেমির উদ্যোগ প্রশংসনীয়। এ ধরনের প্রতিষ্ঠানকে এগিয়ে নিতে সরকারি-বেসরকারি সহযোগিতা ও ব্যক্তিগত পৃষ্ঠপোষকতা প্রয়োজন।

একাডেমির প্রতিষ্ঠাতা ও ক্রীড়া সংগঠক রেজাউল করিম রেজা জানান, ২০২১ সালে প্রতিভাবান খেলোয়াড় তৈরির লক্ষ্য নিয়ে একাডেমিটি প্রতিষ্ঠা করা হয়। বর্তমানে ফুটবল, ক্রিকেট, হাডুডু, ব্যাডমিন্টন, দাবা ও অ্যাথলেটিকস—ছয়টি ইভেন্টে প্রায় ১৫০ জন খেলোয়াড় যুক্ত রয়েছেন। একাডেমির খেলোয়াড়রা ইতোমধ্যে জাতীয় পর্যায়ের বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিয়েছেন।

তিনি বলেন, পর্যাপ্ত ক্রীড়াসামগ্রী, প্রশিক্ষণ উপকরণ ও আর্থিক পৃষ্ঠপোষকতার অভাবে একাডেমির কার্যক্রম এগিয়ে নিতে সমস্যা হচ্ছে। প্রয়োজনীয় সহযোগিতা পেলে এখান থেকে জাতীয় পর্যায়ের দক্ষ খেলোয়াড় তৈরি করা সম্ভব। এ জন্য সমাজের বিত্তবান, ব্যবসায়ী, প্রবাসী ও বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতি সহযোগিতার আহ্বান জানান তিনি।


এই বিভাগের আরও খবর....
Developed by- Ansari IT