কুড়িগ্রামের ফুলবাড়ীতে জুয়ার আসরে অভিযান চালিয়ে ছয়জনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ১০ হাজার ১৭০ টাকা জব্দ করা হয়।
রোববার (১১অক্টোবর) দিবাগত রাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
ফুলবাড়ী সীমান্তে পিস্তল-গুলিসহ মাদক উদ্ধার
পুলিশ জানায়, রোববার রাতে ফুলবাড়ী উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের সোনাইকাজী এলাকায় অভিযান চালানো হয়। এ সময় জুয়া খেলার সরঞ্জাম ও নগদ টাকাসহ ছয়জনকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় জুয়া প্রতিরোধ আইন, ২০২৬-এর সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয়েছে।
গ্রেপ্তাররা হলেন, আবু সুফিয়ান (৩২), সুলতান সরকার (৪২), জহির উদ্দিন (৩৫), নাজিরুল ইসলাম (৩০), সাইফুল ইসলাম (২৮) ও তৈয়ব আলী (২৮)।
ফুলবাড়ীতে গাঁজাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার
কুড়িগ্রাম জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম বলেন, জুয়া একটি সামাজিক ব্যাধি। জেলার বিভিন্ন এলাকায় জুয়ার আসরের বিষয়ে পুলিশের নজরদারি রয়েছে। জুয়ার বিরুদ্ধে বিশেষ অভিযান অব্যাহত থাকবে।